সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

চান্দিনায় গাঁজা বিক্রির অভিযোগে ইউপি সদস্যের ভাই আটক


সোহরাওয়ার্দী খান, কুমিল্লা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-17 13:33:00
চান্দিনায় গাঁজা বিক্রির অভিযোগে ইউপি সদস্যের ভাই আটক

কুমিল্লার চান্দিনায় গাঁজা বিক্রির অভিযোগে আবুল কালাম আজাদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) ভোরে চান্দিনা উপজেলার বাতঘাসী ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাদক বিক্রেতা আবুল কালাম আজাদ ওই গ্রামের মোহাম্মদ ফজলুল হক এর ছেলে। তিনি চান্দিনার বাতাঘাসী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আলী আজগর এর ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল উদ্দিন রাত্রি কালীন ডিউটি শেষে ফেরার পথে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে গাঁজা পাওয়ার পর তার দেওয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ এর ঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম