শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৪০


DhakaReport24.com || 2024-11-04
টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৪০

গাজীপুরের টঙ্গীর কেরাণিটেক বস্তিতে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করে যৌথ বাহিনী।

সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযানে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম