শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

দেশ নায়ক তারেক রহমান ও বাবরের মুক্তির দাবীতে গণসমাবেশ


মদন প্রতিনিধি
DhakaReport24.com || 2024-11-01
দেশ নায়ক তারেক রহমান ও বাবরের মুক্তির দাবীতে গণসমাবেশ

দেশ নায়ক তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে রক্তদান মঞ্চ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর)বিকালে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টার বাড়ি প্রধান সড়কের পাশে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজী পুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম ( প্রধান) এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমরান তালুকদার, জিয়ার সৈনিক মোঃ মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা, খালিয়াজুড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রিটন মিয়া,জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক  মাসুদুর রহমান।  শাহাদত  হোসেন (মিলটন) রামন খান ছাত্রদলের নেতা। 

এছাড়া ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। । বক্তব্য বলেন, দেশ নায়ক তারেক রহমানের সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে, দেশে আনার সু-ব্যবস্থা এবং  সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অভিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম