শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২


DhakaReport24.com || 2024-06-02 12:54:30
গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে চালক চঞ্চল রায় (৩০) ও রিপন (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামুন নামের আরও এক পিকআপভ্যানের যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপচালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, ময়মনসিংহগামী পিকআপভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে পৌঁছে অজ্ঞাত এক ট্রাকের পেছনে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। 

সংশ্লিষ্ট থানার এসআই জাহিদ মিয়া জানান, রোববার ভোর ৪টায় ঢাকার মোহাম্মদপুরে মাছ সরবরাহ করে পিকআপ নিয়ে ময়মনসিংহে ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ (ঢাকা-মেট্রো-ন-২৩-১১১৬) ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপের চালক চঞ্চল রায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় পিকআপের যাত্রী রিপন এবং মামুনকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। মাওনা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, এতে পিকআপভ্যানে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম