শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, নিহত ১


DhakaReport24.com || 2024-02-28 14:32:15
গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি কারখানায় বিস্ফোরণে ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬ শ্রমিক।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ১২টা ৪৭ মিনিটে জয়দেবপুরের ধীরাশ্রম বারারুল সুখীনগরে অবস্থিত ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. লিখন মিয়া (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জয়দেবপুর ফায়ার স্টেশন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন। এ সময় আহত ৬ জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম