গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট । বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে এ আগুনের সূত্রপাত্র হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন , বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কোনাবাড়ি ও আশেপাশের ফায়ার সার্ভিস স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে একটু সময় বেশি লাগছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম