শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপি বিজয়ী


DhakaReport24.com || 2024-01-13 17:46:15
ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম পপি বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া পুনঃভোটে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সোমনাথ সাহা  ৫২ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন। 

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রেই আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম