শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর-১ আসনে মোজাম্মেল হক বিজয়ী


DhakaReport24.com || 2024-01-07 23:31:45
গাজীপুর-১ আসনে মোজাম্মেল হক বিজয়ী

গাজীপুর-১ আসন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজয়ী হয়েছেন। এই আসন থেকে টানা চতুর্থবারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এই আসন থেকে নৌকা মার্কায় ১,০৯,২১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নিবাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ট্রাক মার্কায় পেয়েছেন ৯২,৭৮৮ ভোট।

এছাড়া এম এম নিয়াজ উদ্দিন জাতীয় পাটি (লাঙ্গল) প্রতীকে পেয়েছে ১২৭৬ ভোট, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকি তৃণমূল বিএনপি ( সোনালী আঁশ) পেয়েছেন ৩২২ ভোট, ফজলুর রহমান ইসলামী ঐক্যজোট (মিনার) পেয়েছেন ১৪৯৩, মোঃ আশেদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (নোঙ্গর) ২০২ ভোট, মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) ২৮৮ ভোট। কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এই তথ্য নিশ্চিত করেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম