শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

নৌকার পক্ষে কাজ করায় ১৯ প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি


DhakaReport24.com || 2024-01-05 19:14:45
নৌকার পক্ষে কাজ করায় ১৯ প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

গাজীপুরে কালিয়াকৈরে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে ১৯ জন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। অব্যাহতি পাওয়া সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বলে জানা গেছে।

তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম গত ২ জানুয়ারি সহকারী রিটার্নি অফিসারের কাছে একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি বলেন, কালিয়াকৈর উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মো. আরিফ নির্বাচনী প্রচারণায় সরাসরি অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বিভিন্নভাবে পক্ষপাতমূলক আচরণ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে, তাদের সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে ক্ষমতার অপব্যবহার করার প্রয়াস চালাচ্ছেন। যার কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এছাড়া আরও ১৮ জনের একটি তালিকা সেখানে জমা দেন। পরে বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ ১৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মো. আরিফ ঢাকা মেইলকে বলেন, বিষয়টি নিয়ে তাদের হয়ত কেউ ভুল বুঝিয়েছে। বাস্তবে তিনি কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়া বা প্রচারণায় যাননি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ঢাকা মেইলকে বলেন, নির্বাচনের জন্য প্রিজাইডিং কর্মকর্তা যা প্রয়োজন তার চেয়ে বেশি প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে কেউ হঠাৎ অসুস্থ বা অন্য কোনো অসুবিধা থাকলে পরিবর্তন করা যায়। তাই যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের দায়িত্ব না দিয়ে রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম