দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় আজ থেকে মাঠে নেমেছে বিজিবি।
নির্বাচনি মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে তারা। গাজীপুরে সকাল থেকে বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের পেট্রোলিং করতে দেখা গেছে। ১১ প্লাটুন বিজিবি গাজীপুর মোতায়েন রয়েছে। এছাড়াও ২ প্লাটুন বিজিবি রিজার্ভে রাখা হয়েছে।
জানা যায়, নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। কোথাও অপ্রীতিকর তথ্যের সন্ধ্যান পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে বিজিবি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম