শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে দাড়িঁয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-28 18:55:15
গাজীপুরে দাড়িঁয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত তদন্ত করছে গাজীপুর পুলিশ।

২৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে খালি ট্রাক রেখে খাবার খেতে যান চালক। এ সময় একদল দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, 'ট্রাকচালক গাড়ি রেখে পাশে যান। তিনি ফিরে এসে গাড়িতে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।'

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতা হলে ঘটনায় জড়িতদের ব্যাপারে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম