গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ০৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
রবিবার (০৮ অক্টোবর) সকাল ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের বারেন্ডা লালদীঘি মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৬ গ্রাম হেরোইনসহ সাইদুল ইসলাম, শরিফ ও নাসির সরকারকে আটক করে পুলিশ।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল,তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম