শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


অনলাইন ডেস্ক
DhakaReport24.com || 2023-09-17 15:43:15
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে এসকেএফ ফার্মাসিটিউক্যালসের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

রোববার দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সা‌র্ভিসের কর্মীরা। এর আগে, দুপুর ১২টা ৫০ মি‌নি‌টে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সা‌র্ভিসের পাঁচটি ইউনিট।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম