শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

জীবন দিয়ে হলেও শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়ন করবো- জামিল হাসান দূর্জয়


গাজীপুর
DhakaReport24.com || 2023-08-31 12:43:15
জীবন দিয়ে হলেও শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়ন করবো- জামিল হাসান দূর্জয়

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জীবনের বিনিময়ে হলেও জননেত্রী শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জামিল হাসান দূর্জয়।

বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় মাওনা চৌরাস্তা উড়াল সড়কের পশ্চিম পাশে লাখো নেতাকর্মী নিয়ে র‍্যালি ও বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে জামিল হাসান দূর্জয় এ কথা বলেন। তিনি প্রয়াত মন্ত্রী ও এমপি গাজীপুরের সিংহপুরুষ খ্যাত এ্যাড. রহমত আলীর সন্তান এবং গাজীপুর ৩ আসনের এমপি প্রার্থী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা শ্রীপুরের মানুষকে কথা দিয়ে কথা রাখেনি, যারা শ্রীপুরের মানুষদের বোকা মনে করছে, তাদের দিন শেষ হতে চলছে, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রীপুরের নেতা নির্বাচনে শ্রীপুরের মানুষই তার ভাগ্য নির্ধারণ করবে। প্রতিটি ঘরে ঘরে মানুষ দোয়া করছে, রহমত আলী সাহেবের মতো আরো একজন নেতার জন্য অপেক্ষা করছে। রহমত আলী সাহেবের মতো নেতা ভবিষ্যতে মানুষ কোনোদিন হয়তো পাবেনা, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকারের মাঝখান থেকে শ্রীপুরের মানুষ মায়া খোঁজে, ভালোবাসা খোঁজে। আপনাদের দোয়া, ভালোবাসা থাকলে আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ্!

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ এর সঞ্চালনায় লাখো নেতাকর্মীরা গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে যাদের নেতৃত্বে এসেছে তারা হলেন-

শ্রীপুর উপজেলা আ'লীগ নেতা ফরিদ চুন্নু, জাহাঙ্গীর আলম সিরাজি, শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক নুরু, পৌর আ'মীলীগ নেতা হাজী সাইফুল, কামরুল হাসান বি.এ, ভাওয়ালগড় ইউনিয়ন আ'লীগ নেতা এমদাদ শেখ, পিরুজালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন  আ'লীগের সাবেক আহ্বায়ক সদস্য ইন্জিঃ গোলাপ মিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মাওনা ইউনিয়ন আ'লীগ নেতা শামসূল হক মেম্বার, গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক, এ্যাড. আতিকুল ইসলাম, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন খোকন, কাওরাইদ ইউনিয়ন আ'লীগ নেতা এ্যাড. সাইফুল ইসলাম, সাবেক শ্রীপুর উপজেলা সভাপতি শেখ শফিকুর রহমান শফিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, রাজাবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সিনহা, প্রহলাদপুর ইউনিয়ন আ'লীগ নেতা এ্যাড. আব্দুস সালাম, শ্রীপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ জিয়া, সেচ্ছাসেবক লীগের ইউসুফ আলী, রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আশিক প্রমূখ।

এছাড়াও বিক্ষোভ মিছিলে শ্রীপুর পৌরসভা ও শ্রীপুর উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগসহ সকল অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম