আদালতে মামলা চলমান থাকাবস্থায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ মমিন উদ্দিন খান নামের এক ব্যক্তির জমির ওপর দিয়ে জোরপূর্বক ড্রেন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮জুন) দুপুর দেড়টার দিকে রাজেন্দ্রপুর বাজারে ওই ব্যক্তির জমির ওপর দিয়ে অভিযুক্তরা জোরপূর্বক ড্রেন নেওয়ার চেষ্টা করে।
স্থানীয় (রাজেন্দ্রপুর) বাজারের হোটেল সামসুল খানের নেতৃত্বে হামলা করে আমাদের দখলীয় জমির ওপর দিয়ে হোটেলের ময়লা পানির ড্রেন নেয়ার চেষ্টা করে বলে মমিনের কনিষ্ঠ পুত্র মামুন হোসেন এম.এ. জানান। তবে, হোটেল সামসুল খান অভিযোগটি অস্বীকার করেন।
এছাড়াও, ভোক্তভোগী মামুন জানায় রাজাবাড়ী ইউপি'র স্থানীয় (৭নং) সদস্য ৬ আগস্ট আমার বাড়িতে বিনা নোটিশে চৌকিদার পাঠিয়ে জোরপূর্বক শালিশে বসানোর চেষ্টা করে। এবিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ জানায়, জোর করিনি বসতে বলেছিলাম মামুনরা বসেনি। নাম না প্রকাশের শর্তে মামুন আরোও জানায় শালিশে বসানোর চেষ্টায় সাবেক জেলা পরিষদের সদস্যও জরিত রয়েছে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৈত্রিক সূত্রে নোয়াগাঁও গ্রামের ওই জমির মালিক মমিন উদ্দিন খান ও তাঁর পরিবার। দীর্ঘকাল ধরে তাঁরা সেখানে ভোগ দখলে রয়েছেন। কিন্তু প্রায় ৬ মাস ধরে সামসুল ও তার সহযোগীরা (ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেল, নিউ উজ্জ্বল সুইটমিট এন্ড রেস্টুরেন্ট, নিউ উজ্জ্বল সুইটমিট) অন্যায় ভাবে ওই জমির ওপর দিয়ে ড্রেন দেয়ার চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিনেও কোন সমাধান না হওয়ায়, আদালতে (সি আর- ১১৩৪/২৩) এবিষয়ে নালিশ করা হয়েছে।
একই গ্রামের আইবুর রহমানের স্ত্রীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ৩টি হোটেল ও ১টি ফ্লাট বাসার পানি নিষ্কাশনের উদ্দেশ্যে ২৮ জুন দেড়টার দিকে দা, সাবল, লোহার রড নিয়ে সামসুল এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কবিরদের জমিতে অনধিকার প্রবেশ করে ড্রেন করতে গেলে কবির বাধা দেয়। এতে করে চাপড়া চালের ওপরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারপিঠ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় কবির কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করা হয়। এদিকে ভবিষ্যতে ড্রেন বন্ধ করতে চাইলে বাড়ির লোকজনকেও মারপিঠসহ হত্যা করে গুম করা হবে বলে হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়।
ভোক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- পাশে বসবাসরত কয়েকটি বাড়ির মালিক পক্ষ জানায় ৩টি হোটেলের দুর্গন্ধযুক্ত ময়লা পানি শুধু পরিবেশ দোষণই করছেনা শিশুদের নিয়ে বাসা বাড়িতে দুর্গন্ধে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।