শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল


মামুন হোসেন- গাজীপুর
DhakaReport24.com || 2023-07-08 10:34:30
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

সুইডেনে মসজিদের সামনে রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে এবং সুইডেনের সকল পণ্য বর্জন ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবীতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা পরিষদ গাজীপুর, সদর উপজেলা পশ্চিম।

সদর উপজেলা ওলামা পরিষদের আয়োজনে, ৭ জুলাই শুক্রবার, জুমার নামাজের পর আবু যরগিফারী (রাঃ) জামে মসজিদের ইমাম নূর উদ্দিন জালালীর সঞ্চালনায় ব্রাক সিডিএম থেকে বাংলাবাজার- রাজেন্দ্রপুর চৌরাস্তা সড়ক হয়ে বিশাল মিছিল বের হয়। পরে ব্রাক সিডিএম মার্কেটের সামনে প্রতিবাদ সভায় ওলামা পরিষদের মাওলানা খন্দকার আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম, সোহেল আরমান, নাঈম হাসান বক্তব্য রাখেন। পরে বক্তারা বলেন, সুইডেনের রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীম অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে জাতীয় সংসদে প্রতিবাদ প্রস্তাব পাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। 

এছাড়াও সুইডেনের সকল পণ্য বর্জন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম