শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক হত্যার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন


DhakaReport24.com || 2023-06-17 15:19:15
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক হত্যার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশন, বাংলানিউজ২৪ ও মানবজমিনের স্থানীয় প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব।

শনিবার (১৭ জুন) সকালে ১১ টায় হোতাপাড়া স্ট্যান্ডে গাজীপুর সদর উপজেলা ও জেলার সংবাদ কর্মীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও আজিজ মিয়া রুবেলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক টিটু সরকার, ওবাইদুল ইসলাম সংবাদ প্রতিদিন, রাসেল শেখ বিডি২৪লাইভ, রোকনুজ্জামান দৈঃস্বাধীন বাংলা  সাদিকুর রহমান সাগর, দৈঃবাংলা ভূমি, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান, মাইটিভির প্রতিনিধি মাহবুবুল আলম, দৈঃ যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈঃ সমকালের প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন প্রমুখ।

বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্ৰেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

এছাড়াও জামালপুরে পুলিশ সুপার নাসিমের দায়িত্বজ্ঞানহীন ঐদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে প্রত্যাহার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম