শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে গণপিটুনিতে নিহত ১, পুলিশ বলছে চোর


DhakaReport24.com || 2023-05-05 10:46:15
গাজীপুরে গণপিটুনিতে নিহত ১, পুলিশ বলছে চোর

গাজীপুরের শ্রীপুরে গণপিটুনিতে সুলতান মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছে। স্থানীয়রা তাকে ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন। নিহত সুলতান মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা।

গণপিটুনিতে নিহতের বিষয়টি বৃহস্পতিবার (৪ মে) দুপুরে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম। এর আগে বুধবার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে।

ওসি বলেন, গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে গভীর রাতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরেছে জনগণ। সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় শাহ আলম বলেন, রাত ২ টার দিকে প্রতিবেশী রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা মিলে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় এক ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত জনতা।

স্থানীয় আরেক বাসিন্দা নাজমুল হাসান বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে আটকে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। এ ছাড়া ডাকাত দলের আরও দুই সদস্যকে চিনতে পেরেছেন স্থানীয়রা।

গোসিঙ্গা ইউপি সদস্য মো. বাবুল মিয়া বলেন, আমি আহতদের নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়িতে আছি। মোশাররফ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। গুরুতর আহত তাদের দুই ভাইকে গাজীপুরে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম