শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ছিনতাইকারীর ছুরির আঘাতে আলম নামের এক ব্যক্তি নিহত


DhakaReport24.com || 2023-05-01 10:29:00
ছিনতাইকারীর ছুরির আঘাতে আলম নামের এক ব্যক্তি নিহত

মাওনা চৌরাস্তা উড়াল সেতু নিচে আলম (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ছিনতাইকারীর ছুরির আঘাতে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতু এলাকায় এ ঘটনা ঘটে  শনিবার দিবাগত রাত ২টা দিকে। নিহত আলম মিয়া উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম।

নিহতের শিকার আলম মিয়া স্যানিটারি মিস্ত্রি হিসেব কাজ করতেন। তার নিজের একটা অটো রয়েছে। স্যানিটারি কাজ না পেলে সে নিজের অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।টেপিরবাড়ী বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন ঢাকারিপোর্ট২৪কে জানিয়েছেন।

মাওনা চৌরাস্তা এলাকার একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত ১২টার পর উড়াল সেতুর নিচে ও আশপাশে ছিচকে ছিনতাইকারীরা অবস্থান করে। তারা সুযোগ পেলে পথচারী, যাত্রী ও অটো চালকদের ছিনতাই চেষ্টা করে। বাধা দিলে তারা ছুরিকাঘাতে হত্যা করে মূল্যবান মালামাল লুটে নেয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাতের ওই সময়ে চিকিৎসক জারিন রাফা জানান, আল—আমিন নামে এক যুবক ছুরিকাহত অবস্থায় আলম মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের বুকে ধারালো ছুরির আঘাতে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তরে মহাসড়কের পশ্চিম পাশে যুবক আলম মিয়াকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে দুই যুবক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে কি না তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। হাসপাতালে নিয়ে আসা যুবকদের একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। নিহতের বুকের ডান পাশে এবং ডান হাতে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম