গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকা থেকে জামাই লিটন নামের এক মাদক কারবারিকে ২০ গ্রাম হেরোইন এবং ৬০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
০৭ তারিখ মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক কায়সার হাসান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত আসামি কে মাদক (ইয়াবা এবং হেরোইন) সহ গ্রেফতার করেন।
আটক কৃত আসামি লিটন ওরফে (জামাই লিটন) এরশাদ নগর এলাকার ১ নং ব্লকের বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন জামাই লিটনের নামে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে, তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।