শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে রিসোর্ট থেকে ১০ তরুণ-তরুণী গ্রেপ্তার


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-02-16 11:43:15
গাজীপুরে রিসোর্ট থেকে ১০ তরুণ-তরুণী গ্রেপ্তার

ভ্যালেনটাইন ডে’-তে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা বাঘের বাজার এলাকায় পুষ্পদাম রিসোর্টে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে পুলিশ গাজীপুরের বাসন থানার নলজানী এলাকার ফারুক হোসেন (৩৫), ময়মনসিংহের ভালুকা থানার আলমগীর হোসেন (২৯), গাজীপুর মহানগরের বাসন থানার চাঁনপাড়া এলাকার মো. ওসমান গণি (৩০), নেত্রকোনার কেন্দুয়া থানার শাহ আলম (২৯) এবং একই জেলার কলমাকান্দা থানার কামাল হোসেনের নাম জানিয়েছে। নারীরা সবাই বিবাহিতা। তারা বাইরে থেকে ভেলেন্টাইন দিবসে ফূর্তি করতে রিসোর্টে গিয়েছিলেন