শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গণধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ 


নাঈম - গাজীপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-02-07 16:50:00
গণধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ 

গাজীপুর সদর থানার গজারিয়া এলাকায় এক নারীকে (৪১) গণধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর সদর থানার গাজারিয়া এলাকার কবির হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন ওরফে অপু (৩২), ময়মনসিংহের ফুলপুর থানার ডিউর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হৃদয় মিয়া (২০) এবং একই জেলার ত্রিশাল উপজেলার বিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৮)। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার একটি পোশাক তৈরি কারখানায় নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন ওই নারী। দুই মাস আগে তার মা অসুস্থ হলে তিনি গ্রামে চলে যান। পরে ফিরে এসে দেখেন তার চাকরি নেই। গত ৪ ফেব্রুয়ারি সকালে ওই নারী চাকরির সন্ধানে বের হয়ে ভাবানীপুর এলাকার একটি কারখানায় যান। বাড়ি ফেরার পথে গজারী বনের ভেতর স্থানীয় বখাটে মোসাদ্দেক হোসেন ওরফে অপু ওই নারীর মুখ চেপে ধরেন এবং গজারী বনের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর  আরও দু'জনকে মুঠোফোনে ডেকে নিয়ে আসেন অপু। পরে তারাও ওই নারীকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে আসামিরা ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায়। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা করেছেন। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুঠোফোনেও ধর্ষণের ভিডিও পাওয়া গেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম