শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-02-05 21:37:15
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে  ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক সোহেল রানা (৩০) নিহত হয়েছেন। শ্রীপুরে লোহাগাছ এলাকার সিরাজ মিয়ার ছেলে। আজ দুপুরে শ্রীপুর-বরমী সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে (পুরাতন বাসস্ট্যান্ডের) এ দুর্ঘটনা ঘটে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজন মালাকার জানান, গুরুতর আহত অবস্থায়   মোটরসাইকেল চালক সোহেলকে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শ্রীপুরগামী মাটি বহনকারী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল সড়কে পড়ে গেলে চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের সাথে কথা বলে তাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।