গাজীপুর সদর উপজেলায় আশ্রয়ান প্রকল্পের সরকারী চুরি হওয়া ঘরের মালামাল সহ দুই চোরকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মনিপুর বেগমপুর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আশ্রয়ান প্রকল্পের চুরি হওয়া টিন ও প্লাষ্টিকের দরজা উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতসহ ৫ জনের নাম উল্লেখ্য করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা হলেন, স্থানীয় বেগমপুর গ্রামের খোরশিদ আলমের ছেলে আলম (৪০), একই গ্রামের মৃত আফতাব উদ্দিনের মেয়ে নিলুফা বেগম (২৬), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মধ্য ভালুকা গ্রামের আঃ মোতালেবের ছেলে শরিফ হোসেন (৪০), সে স্থানীয় আব্দুল মান্নান এর বাড়ির ভাড়াটিয়া। জামালপুর সদর থানার খড়খড়িয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে হায়াত উল্লাহ (৬০) সে স্থানীয় বাবুল মিয়া এর বাড়ির ভাড়াটিয়া, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মুন্সীরহাট গ্রামের পিতা অজ্ঞাত রাসেল মিয়া (২৪) সে স্থানীয় রোকন উদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), মাহাতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আশ্রয়ান প্রকল্পের সর্ব মোট ৯২ পিচ টিন ও ৬ টি প্লাষ্টিকের দরজা উদ্ধার করা হয়। রোববার দুপুরে আসামীদের গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়। বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।