শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত


নাঈম - গাজীপুর প্রতিনিধি :
DhakaReport24.com || 2023-02-01 18:30:45
গাজীপুরে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ট্রাক চাপায় এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে নগরীর কোনাবাড়ি থানা এলাকার পারিজাত ইউরিকো এঞ্জেল স্কুল গেইটের পাশে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান।

নিহত শিশুটি ওই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৈতনখালী এলাকায়। সে কোনাবাড়ি এলাকায় বাবা-মার সঙ্গে স্বপরিবারে থেকে ওই স্কুলে পড়াশোনা করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ জানান, স্কুল ছুটির পর শিশুটি গেইট দিয়ে বের হচ্ছিল; বালু ভর্তি একটি ট্রাক ভেতরে ঢুকছিল। এ সময় শিশুটি ওই ট্রাকের নিচে চাপা পড়ে। পরে আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা ট্রাকটির চালক আবুল কালামকে ধরে পুলিশে সোপর্দ করে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম