শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কাশিমপুরে ২২টি বাড়ি আগুনে পুড়ে ছাই 


নাঈম - গাজীপুর প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-01-27 17:33:00
কাশিমপুরে ২২টি বাড়ি আগুনে পুড়ে ছাই 

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর হাতিমারা এলাকায় খড়ের গড়া থেকে লাগা আগুনে একটি বাড়ির ২২টি রুম, একটি ঝুটের গোডাউন ও একটি অটোরিকশার গ্যারেজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। পরে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী  জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। আজ ভোর ৪ টার দিকে একটি খড়ের গাদায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মজিবুর রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে।

সেখান থেকে আগুন জাকির হোসেনের গোডাউন এবং এরশাদের আটোগ্যারেজে ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে মজিবুর রহমানের বাড়ির ২২টি রুম, আটোরিকশা গ্যারেজ, পাশের ঝুট গোডাউনসহ সবকিছু পুড়ে যায়।

মজিবুর রহমান বলেন, ‘আমার ২২টি রুমেই ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়া সবার সবকিছু পুড়ে গেছে। কেউ কিছু বের করতে পারেনি। আমি গত সপ্তাহে জমি কেনার জন্য সিটি ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋন নিয়েছিলাম। সেই টাকাসহ ২০ লাখ টাকা পুড়ে গেছে। কারখানা শ্রমিক এসব ভাড়াটিয়াসহ আমার শুধু পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।’ 

ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের ফায়ার ইউনিট ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ অর্থ এবং অনেকগুলো ঘর পুড়ে গেছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম