রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫


DhakaReport24.com || 2025-01-30
জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার দিগপাইত লাহিড়ীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক, সদরের ইপিজেড এলাকার প্রয়াত মুনসেফ আলীর ছেলে মো. নুর জাহাঙ্গীর আলম, গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল, সরিষাবাড়ি উপজেলার নগদাইর গ্রামের আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। আহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি চাঁদ মিয়া বলেন, মহাসড়কের ওই এলাকায় জামালপুর থেকে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চারজন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যার। গুরুতর আহত হয়েছেন আরেকজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকের আঘাতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম