শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে দুর্গন্ধ ছড়ানোর পর বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


DhakaReport24.com || 2026-08-29
জামালপুরে দুর্গন্ধ ছড়ানোর পর বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে দরজা ভেঙে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুড়ী আবাসিক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ।

লাশ উদ্ধার হওয়া ইশরাত জাহান রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পন্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্ল্যাহ মণ্ডলের মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিদর্শক নাজমুল জান্নাত শাহ্ বলেন, শুক্রবার রাতে ৯৯৯ এর মাধ্যমে শহরের ওই আবাসিক এলাকার একটি বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পাই। এক ছাত্রীর ভাড়া নেওয়া কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল।

খবর পেয়ে সেখানে গিয়ে জামালপুর ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই কক্ষের তালা ভেঙে ভেতরে করলে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মৃতদেহ পাওয়া যায়।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম