বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি মাওলানা ফারুক উদ্দিন ভুইঞার সঞ্চালনায়, মদন উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে মদন আইডিয়াল কিন্ডারগার্ডেন মিলনায়তনে উপজেলার নাগরিক সমাজের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
রাজনৈতিক ও সামাজিক নেতাসহ নানা পেশার নাগরিকদের উপস্থিতিতে জামায়াতের এ ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক আলহেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মদন উপজেলা জাতিয়তাবাদী দল বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যন নুরুলআলম তালুকদার,জামায়াতের নেত্রকোনা জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন মাওলানা রহুল আমিন, মদন উপজেলা কর্মপরিষদ সদস্য সাজেদুল হক, মদন উপজেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির,উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মুফতি আঃ মজিদ,মদন উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল হাদি,মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহেলাল তালুকদার বলেন রমজান আমাদের সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এ শিক্ষা কাজে লাগিয়ে সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম