নেত্রকোনা জেলার মদন উপজেলায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান মদন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আকন্দ।সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে তাঁকে পুনরায় মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান অধিকাংশ বাসিন্দা। উপজেলাবাসীর ভাষ্য তিনি একজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির এবংসাধারণ মানুষের প্রতি আন্তরিক ও সহমর্মী আচরণ মানুষকে মুগ্ধ করেছে।
তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থেকেছেন। বিভিন্ন মানবিক উদ্যোগ থেকে শুরু করে গভীর রাতেও কারও কারও বিপদের খবর পেলে ছুটে গেছেন তিনি।
দুর্ঘটনা, অসুস্থতা কিংবা সামাজিক যেকোন সংকটে দ্রুত সহায়তার হাত বাড়ানোয় উপজেলাবাসীর আস্থা অর্জন করেছেন এ নবীন প্রতিনিধি। স্থানীয় কয়েকজন ভোটার বলেন, আমাদের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যন রফিকুল ইসলামের কাছে আলাদা করে চাওয়ার কিছু নেই। তাঁর সাথে দেখা হলে হেঁসে কথা বলেন, আন্তরিকতার সঙ্গে বুকে জড়িয়ে ধরেন, ভালো-মন্দ খোঁজ নেন। বিপদে-আপদে, সুখে-দুঃখে পাশে থাকেন—সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে!”
তাদের মতে, দায়িত্বকালেও তিনি উপজেলার বিভিন্ন সড়ক ও নালা সংস্কার,শিক্ষার মানোন্নয়ন সহ অসহায়দের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহজ-সরল আচরণই তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।
এ বিষয়ে মোঃ রফিকুল ইসলাম আকন্দক তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,“আমি উপজেলাবাসীর কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। মদন উপজেলাবাসী শুধু আমার ভোটার নন—তারা আমার আত্মার সঙ্গে মিশে আছেন। আমি মনে করি, উপজেলার প্রতিটি মানুষ সবাই আমার পরিবারের সদস্য।”
এলাকাবাসীর প্রত্যাশা, আগামীতেও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি। এখন দেখার বিষয়—নির্বাচনী মাঠে উপজেলাবাসীর এই সমর্থন কতটা প্রতিফলিত হয় ব্যালটের ফলাফলে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম