শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে সাড়ে তিন বছর পর চেয়ারম্যানের দায়িত্ব নিলেন আজাদ


মদন,নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-25
মদনে সাড়ে তিন বছর পর চেয়ারম্যানের দায়িত্ব নিলেন আজাদ

দীর্ঘ সাড়ে তিন বছর পর চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করলেন কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ।

২০২২ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফলে পরাজিত হয়ে মামলা করে দীর্ঘ তিন বছর সাত মাস পর চেয়ারম্যান পদ ফিরে পান তিনি। বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসক কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।  

বৃহস্পতিবার কাইটাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনারম্ব অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার অর্পণ ও  গ্রহণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদ্য বিদায়ী কাইটাইল ইউপি প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বিএনপির সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিল্কী,  ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক, প্রেসক্লাব সাধারণ   সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, যুবদলের  নেতা অলি, ইউপি সদস্য সোহেল রানা  যুবনেতা নাইম, মহিলা নেত্রী শিরিন, আনোয়ারা মহিলা নেত্রী প্রমূখ।  দায়িত্বভার অর্পণ ও  গ্রহণ  অনুষ্ঠান ঘিরে গ্রামীণ ঐহিত্য লাটি খেলা অনুষ্ঠিত হয়।

৭ আগষ্ট বৃহস্পতিবার নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট গণনা শেষে আবু তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করে সাফায়াত উল্লাহ ৫ হাজার ২২৬ ভোট পেয়েছেন ও আবু তাহের আজাদ (আনারস প্রতীক) ৫ হাজার ১৯১ ভোট পেয়েছেন।

ওই ফলাফলের বিরুদ্ধে আবু তাহের ২০২২ সালের এপ্রিলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান। পরে মামলাটি খারিজ হলে আবার তিনি আপিল করেন।

বৃহস্পতিবার ( ৭ আগষ্ট)  দুপুরে ধার্য তারিখে আদালতে পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম