শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ‎


মদন (‎নেত্রকোনা) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2025-09-18
মদনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ‎

মাদক নয় আলো চাই, মাদকমুক্ত সমাজ চাই এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মদন কলেজ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

‎মাদকমুক্ত মদন গড়ার প্রত্যয়ে মানববন্ধনে অংশ নেয় ইয়ুথ সার্কেল ফাউন্ডেশন, আল ইনসাফ ইসলামীক ফাউন্ডেশন, লেটস ক্রিয়েট এবং মানবতার সেবা ও রক্তদান মদনসহ একাধিক সংগঠন। বক্তারা বলেন, সমাজের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম