শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-13
মদনে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে উপজেলা যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৩ই সেপ্টেম্বর)দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা হারুন রশিদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান সিমন, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, জোসেফ আহম্মেদ ভূটো, কে জামাল, মানিক মেম্বার, সোহেল রানা, কাইটাইল ইউনিয়ন সভাপতি হাদিস উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, চাঁনগাঁও ইউনিয়ন সভাপতি ফকির রাহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, মদন ইউনিয়ন সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আকন্দ, গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম ছোট্টন ও সাধারণ সম্পাদক আলী আকবর মিয়া,মাঘান ইউনিয়ন সভাপতি আব্দুছ সালাম তালুক ও সাধারণ সম্পাদক আরজু মিয়া, তিয়শ্রী ইউনিয়ন সহ-সভাপতি মাসুম খান ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা, নায়েকপুর ইউনিয়ন সভাপতি আব্দুল গনি ও সাধারণ সম্পাদক পান্না মিয়া, ফতেপুর ইউনিয়ন সভাপতি মাহবুব মিয়া ও সাধারণ সম্পাদক ফুয়াদ চৌধুরীসহ অন্যান্য যুবনেতারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং বিজয় সুনিশ্চিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।দলের দুর্নাম হয় এমন কোনো কাজ করলে দল দায় নেবে না।

তিনি আরও বলেন, আমি সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি সবাইকে নামাজ পড়া ও সঠিক পথে চলার পরামর্শ দেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম