শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে মটরযান কর্মচারী ইউনিয়নে সভাপতি সেকুল ও সম্পাদক এনামুল


মদন, নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-12
মদনে মটরযান কর্মচারী ইউনিয়নে সভাপতি সেকুল ও সম্পাদক এনামুল

নেত্রকোনা মদনে মোঃ সাইফ উদ্দিন আহমেদ সেকুলকে সভাপতি এবং মোঃ এনামুল হককে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট মদন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার কমিটি ঘোষণা করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর)নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম যৌথ স্বাক্ষরে তিন বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে মোঃ জামাল উদ্দিনকে কার্যনির্বাহী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বাস মালিক মোঃআবুল হাসত খান মানিক, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবদল সভাপতি হুমায়ুন কবীর এবং উপজেলা শ্রমিক দল সভাপতি হাবিবুল্লাহ নান্নুকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম