শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে পল্লী বিদ্যুতের কর্মচারীদের গণছুটির কারণে গ্রাহক সেবায় ভোগান্তি


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-08
মদনে পল্লী বিদ্যুতের কর্মচারীদের গণছুটির কারণে গ্রাহক সেবায় ভোগান্তি

নেত্রকোনার মদনে সরকারের দেওয়া আল্টিমেটাম কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজ কর্মস্থলে যোগদান করেনি পল্লী বিদ্যুতের গণছুটিতে থাকা ৪৪ জন কর্মচারী। এতে তীব্র গরমে ভোগান্তিতে রয়েছে উপজেলার পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহকসহ সাধারণ জনগণ।

জানা যায়,পল্লী বিদ্যুতের বৈষম্য দূরীকরণ, আরইবির শোষণ ও নিম্নমানের মালামাল বন্ধ, চাকরি নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে বরখাস্ত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের ৪ দফা দাবিতে নেত্রকোনার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গত কিছু দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

কিন্তু গত বৃহস্পতিবার (৪ই আগস্ট) কর্মচারীদের দাবি না মানায় তারা গণছুটিতে যান। এতে অংশগ্রহণ করেন মদন জোনাল অফিসে ৪৪জন কর্মচারী। তবে রোববার (৭ইসেপ্টেম্বর) বিদ্যুৎ,জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিউল্লাহ ২৪ ঘন্টার মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের কে নিজকর্ম স্থানে যোগদানের নির্দেশ প্রদান করলেও তারা এখনো নিজ কর্মস্থলে যোগদান করেনি। 

সোমবার (৮ই সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে মদন জোনাল অফিস ও সাব-স্টেশন ঘুরে ৫৪জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৪জন কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। 

মদন জোনাল অফিসে ডিজিএম রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার ৫৪জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৪জন এখনো কর্মস্থলে যোগদান করেনি।এতে গ্রাহকদের সেবা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে।আমি আশা করি আজকের মধ্যেই তারা কর্মস্থলে যোগদান করবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম