শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে অটো চুরির জরিমানা আদায় নিয়ে মারপিটের অভিযোগ


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-01
মদনে অটো চুরির জরিমানা আদায় নিয়ে মারপিটের অভিযোগ

নেত্রকোনার মদনে অটো চুরির জরিমানা আদায় নিয়ে মারপিট করার অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সুমন দেবনাথ নামে এক অটোচালক। মদন বাজার বণিক সমিতির সভাপতিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগটি দায়ের করেন। এ বিষয়ে গত ২৭ শে আগস্ট উপজেলা নির্বাহী অফিসার ও মদন পৌর প্রশাসকের বরাবর এ অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, এমদাদপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে সৈকতের অটোরিক্সাটি ২৩ আগষ্ট মদন বাজার থেকে চুরি হয়। এ নিয়ে মদন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ২৬ আগষ্ট একটি বৈঠকে বসে। বৈঠকে সিন্ধান্ত হয় অটো-পিকাপ চালক রাজন ও সিএনজি চালক রাজিব তাদের নিকট এই ঘরের চাবি থাকায় তাদের এর দায়বার নিতে হবে। অন্যরা বনিক সমিরি সিন্ধান্ত মেনে নিলেও অটো-পিকাপ চালক রাজনের ভাই সুমন দেবনাথ বনিক সমিতির সিন্ধান্ত মেনে নেয়নি। এরই প্রেক্ষিতে সুমনসহ তাদের চার ভাইকে মারধর করেছে বলে বনিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগে উল্লেখ করে সুমন।  

এ ব্যাপারে মদন বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার দিলোয়ার হোসেন জুরি মিয়া জানান, মদন বাজারে অটোচার্জের ঘরে তিনটি অটো এক সাথে চার্জ দেয়া হয়। চার্জের ঘরের তিনটি চাবি তিন জনের নিকটেই থাকে । অভিযোগকারী সুমন দেবনাথের ভাই রাজনের নিকট একটি চাবি ছিল। এর মধ্যে থেকে একটি অটো চুরি হয়ে যায়। যেহেতু তিন জনের নিকট চাবি ছিল তাই আমরা বণিক সমিতি বসে সিন্ধান্ত দেই তিন জনেই এর দায় নিতে হবে। দুই জনেই এ সিন্ধান্ত মেনে নিলেও অভিযুক্ত রাজনের ভাই সুমন দেবনাথ এ সিন্ধান্ত না মেনে উল্টা বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়েছে। এ বিষয়টি নিয়ে আবার বসতে চাইলে সে বসতে রাজি হয়নি।  

এই বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান এই বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম