শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে কেশজানি বিদ্যানিকেতনে এডহক কমিটির পরিচিতির সভা অনুষ্ঠিত


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-01
মদনে কেশজানি বিদ্যানিকেতনে এডহক কমিটির পরিচিতির সভা অনুষ্ঠিত

নেত্রকোনার মদন উপজেলার ঐতিহ্যবাহী কেশজানি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) কেশজানি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় নবনির্বাচিত সভাপতি কুলসুমা আক্তার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ে সহকারী শিক্ষক কসরু আহমেদ ( নতুন কমিটির শিক্ষক প্রতিনিধি)এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট,অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন,সাবেক ইউপি সদস্য মাখন মেম্বার ওঅত্র বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির  সদস্য। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমদ ,বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দসহ সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম