শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


মদন-নেত্রকোণা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-25
মদনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নেত্রকোণা মদনে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উপলক্ষে এবারের প্রতিপাদ্য"" প্লাস্টিক দূষণ আর নয়' বন্ধ করার এখনই সময়' পরিবেশ রক্ষায় ও জলবায়ু সচেতনতায় বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়।

বুধবার(২৫ জুন) সকালে মদন পৌর সভার ৭নং ওয়ার্ডে ময়লার ভাগার পরিস্কার পরিচ্ছনতার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক অলিদুজ্জামান  বিশ্ব পরিবেশ দিবসটির সূচনা করে। পরে উপজেলা পরিষদ হতে এক শোভ যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পাবলিক হল রুমে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় আলোচনা সভার সভাপত্বিত করেন, উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।

এ সময় সভায উপস্থিত ছিলেন, পৌর সচিব জাহাঙ্গীর আলম, গণমাধ্যম কর্মী মোঃ মোশাররফ হোসেন, (বাবুল, ) মোঃ নিজাম উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম