শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ব্র্যাকের কিশোরীদের নিয়ে ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত


মদন(নেত্রকোনা)প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-21
মদনে ব্র্যাকের কিশোরীদের নিয়ে ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত

কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক  আবার কেউ হতে চিত্র শিল্পী, বিমানের পাইলট। যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প ও  ছবির মাধ্যমে উপস্থাপন করার মধ্যে দিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ জুন)  মদন উপজেলার নায়েকপুর  ইউনিয়নের আকশ্রী গ্রামে এই মেলার শুভ উদ্বোধন হয়। মেলা পরিচালনা করেন মদন ব্র্যাক উপজেলা শাখা সেলপ অফিসার জহিরুল  ইসলাম। 

জানা যায়,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে  প্রতিরোধে ১৩ থেকে ১৭ বছরের কিশোরীদের নিয়ে স্বপ্নসারথি দল গঠন করা হয়েছে। এ দলকে নিয়ে প্রতি মাসে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ২৪ তম সেশনে সব স্বপ্নসারথির কিশোরীরা এ স্বপ্নের মেলার আয়োজনে করে। 

এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করে। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক , চিত্রশিল্পী পাইলট সহ যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প, ছবির মাধ্যমে উপস্থাপন করে। মেলায় তারা তিনটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে সেজে তিনটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়। এক এক করে সকলে তিনটি ষ্টল ঘুরে দেখে তাদের স্বপ্নের বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করে কাজটি খুবই প্রশংসনীয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম