শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

কেন্দুয়ায় চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর হাতে আটক ৩


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-12
কেন্দুয়ায় চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর হাতে আটক ৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চাঁদাবাজি দায়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মোঃ আব্দুল আউয়াল খান (৬৫), আনিসুর রহমান (৩৫) ও মো: গেদু মিয়া (৩৮) নামে তিন জন চাঁদাবাজ আটক হয়েছে।

বুধবার(১১ই জুন)রাতে উপজেলার নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম। যার নেতৃত্বে ছিলেন মদন আর্মি ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার আহম্মেদ।

এ বিষয়ে মোঃশাহরিয়ার আহম্মেদ বলেন,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানা পারি যে কেন্দুয়া উপজেলায় নতুন বাসস্ট্যান্ড হতে ঢাকাগামী বাস হতে ২হাজার টাকা করে কিছু নামধারী দলীয় নেতা/কর্মী নিয়মিত চাঁদা আদায় করে আসছে।এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে ভিডিও ফুটেজ ও ছবি প্রমান সরুপ সংগ্রহ করি। তারপর আজ রাতে অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে আটক করি। 

উল্লেখ্য,এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ ও  আনসার সদস্যরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম