মদন পৌর সভার বাড়ি ভাদেরা রোড়ে খাতুুনে জান্নাত বালিকা মডেল মাদ্রাসায় স্বর্ণপদক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
জানা যায়,বাংলাদেশের" বেফাকুল মাদারিসিল কওমিয়া বোর্ডের অধীনে অনুষ্টিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় "খাতুুনে জান্নাত বালিকা মডেল মাদ্রাসার ছাত্রীরা স্ট্যান্ড ও A+ সহ মেধা তালিকায় অবদান রাখায় ছাত্রীদের পক্ষে পরিবারের অভিভাবকে মাদ্রাসার পরিচালনা কমিটি স্বর্ণপদক প্রদান করেন। এ ছাড়া ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা উলামা দলের সভাপতি এম.এ রায়হান তালুকদার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসন, মৌলানা এখলাছ উদ্দিন বাচ্চু, দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, মোঃ ইয়াছিন মিয়া,মদন প্রেসক্লাবে সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সাবেক সভাপতি আল- আমিন তালুকদার,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, ,বিল্লাল হুজুর,মদন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল,খালিয়াজুরী প্রকাশনাথ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম সহ উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক।
প্রতিষ্ঠানটি বিগত ২০২৩ সালে মদন পৌর সভায় সুন্দর মনোরম পরিবেশে পাঠ দান কার্যক্রম পরিচালনা করে আসছেন। মেধা তালিকায় সুয়েল মিয়ার মেয়ে হাফিজা আক্তার ৪৩ তম,গোলাম রব্বানীর মেয়ে রুশদা আক্তার ৪৪ তম। দ্বীন ইসলামের মেয়ে মরিয়ম আক্তার ১০৬ তম মেধা তালিকায় স্থান পায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম