শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে বিএনপির সভাপতি, সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-04-12
মদনে বিএনপির সভাপতি, সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির একাংশের নেতাকর্মীরা শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা চৌরাস্তা মোড়ে মানবন্ধন ও প্রধান সড়কে বিক্ষোভ করেন।

এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী টুটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, আল মনসরুল আলম আরিফ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামূল হক প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০২২ সালের ৯ এপ্রিল মদন উপজেলা বিএনপির সম্মেলন শেষে নির্বাচনের মাধ্যমে নূরুল আলম তালুকদার সভাপতি ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে পারেননি তারা। তাই এই দু’জনকে অব্যাহতি ও বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম