শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু


মদন(নেত্রকোনা)প্রতিনিধি
DhakaReport24.com || 2025-03-07
মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই দ্বীন ইসলাম (৫০) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেলে বাড়ির সীমানা নিয়ে তর্কবিতর্কের সময় ছোট ভাই সম্রাট লাঠি দিয়ে বড় ভাই দ্বীন ইসলামের মাথায় আঘাত করে। 

নিহত দ্বীন ইসলাম উপজেলার কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ৫ ছেলে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দ্বীন ইসলামের সাথে তারই ছোট ভাই সম্রাটের তর্কবিতর্ক হয়। এ সময় সম্রাট তার বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। দ্বীন ইসলাম আহত হলে তাঁর পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে অবস্থা অবনতি হলে ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সন্ধ্যায় দ্বীন ইসলাম মারা যান। মারা যাওয়ার খবর পেয়েই সম্রাট তার পরিবার নিয়ে পালিয়ে যান। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ' খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম