উপজেলা সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার নায়েকপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে নোয়াগাওঁ আফতাব হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি মোঃসালাউদ্দিন মিল্কী, সমাবেশ উদ্ধোধন করেন, মদন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,উপজেলা কৃষক দলের সভাপতি, গোলাম মোস্তফা মজলিস, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুদ্দিন আহম্মদ সেকুল, সাবেক নায়েকপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান হীরা, সাবেক চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান রুমান, সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি, মোঃ শাহজাহান মিল্কী,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মুখলেছুর রহমান সয়ালের সঞ্চালনায়,আর ও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির,বিএনপির নেতা সেতারা চৌধুরীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম