শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

ইউপি সদস্য বিরুদ্ধে কৃষকের জমি দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ


মদন প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-31
ইউপি সদস্য বিরুদ্ধে কৃষকের জমি দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃষকের জমি দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে কামাল মিয়া নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক মোহন মিয়া বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেছেন। ওই কৃষকের ২০/২৫ টি লাউ গাছ প্রতিপক্ষের লোকজন কেটে ফেলেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয় লোকজন ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সুখারী ইউনিয়নের দেওশ্রী গ্রামের কৃষক মোহন মিয়া  দীর্ঘদিন আগে তার নিজ বাড়ির সাথে প্রায় ৬০ শতাংশ জায়গা সরকার থেকে নিজ নেন। তার নিজ নেওয়া জায়গা একই গ্রামের বর্তমান ইউপি সদস্য কামাল মিয়া ও শামছুল আলম সেলাই প্রায় বিগত সরকারের প্রভাব কাটিয়ে জায়গাটি দখল করার চেষ্টা চালায়। এ ছাড়াও ইউপি সদস্য কামাল মিয়া ও শামছুল আলম সেলাই তাদের লোকজন নিয়ে মোহন মিয়ার পুকুর পাড়ে জুয়া ও মাদকের আসর জমায়। গত মঙ্গলবার জায়গাটি দখল নেওয়ার জন্য আবার চেষ্টা চালিয়ে পুকুর পাড়ের ২০/২৫টি লাউ গাছ কেটে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো কৃষক মোহন মিয়াকে প্রাণ নাসের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে ইউপি সদস্য কামাল মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য নেয় সম্ভব হয়নি। 

উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান জানান,অভিযোগটি তদন্ত  করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম