শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা


নেত্রকোণা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-10-29
মদনে লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে নেত্রকোণার মদনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আইডিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখা এই আলোচনা সভা আয়োজন করে। 

মদন উপজেলা শাখার আমির মোঃ অলিউল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদের শুরা সদস্য মাও. রুহুল আমিন, উপজেলা জামায়াত'র সাবেক আমীর মোঃ রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক জাকির হোসেন তাং উজ্জ্বল, পৌর সভাপতি সাইদুর রহমান, জামায়াত নেতা সাজেদুল হক সাজু। 

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গণহত্যা চালানো হয় এবং মৃত লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে নজির স্থাপন করেছে আওয়ামী সন্ত্রাসীরা। গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল।

পরে, ২৮ অক্টোবর এবং এর পরবর্তী সময়ে সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও সকলের সুস্থতা কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম