নেত্রকোনা জেলা ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন মোঃ মেহেদী হাসান। শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেন।
নেত্রকোনা সরকারি কলেজর সাবেক ছাত্রনেতা,নেত্রকোনা জেলা ছাত্রলীগ একজন আদর্শবান কর্মী পরিচ্ছন্ন ছাত্রনেতা এবং নেত্রকোনা সদর উপজেলা শেখ রাসেল কমিটির ১নং যুগ্ন- সাধারণ সম্পাদক ।
মোঃ মেহেদী হাসান বলেন, আমার রাজনীতির শুরু থেকেই আমার পিতার দেখানো পথ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে প্রায় ১১ বছর যাবৎ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাথে কাজ করে আসছি। আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি,বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সাদ্দাম হোসাইন ভাই,এবং স্মার্ট বিপ্লবী সাধারণ সম্পাদক, শেখ ওয়ালী আসিফ ইনান ভাই, আশা করি আমার দীর্ঘদিনের ছাত্ররাজনীতির মূল্যায়ন করবেন। আমাকে নেত্রকোনা জেলা ছাত্রলীগ এর সভাপতি হিসাবে মূল্যায়ন করলে নেত্রকোনা জেলা ছাত্রলীগকে স্মার্ট,ছাত্রলীগে রুপান্তরিত করবো। সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার, অসহায় মানুষ পাশে মানবিক সেবা,এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিশন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের, একজন মুজিব আদর্শের সৈনিক হিসেবে কাজ করবো, ইনশাআল্লাহ।
উল্লেখ্য ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারন সম্পাদক করে জেলা ছাত্রলীগের এই আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটি।