শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

খাশ জমি ভূমিহীন বন্দোবস্তদের না দেওয়ার অভিযোগ


আলী আজগর পনির, নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-23 18:13:30
খাশ জমি ভূমিহীন বন্দোবস্তদের না দেওয়ার অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর মৌজা ১ নং খতিয়ানের জমি নামে-বেনামে বন্দোবস্তর মাধ্যমে অর্ধ কোটি টাকার সরকারি খাস জমি দখল করে নিয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা।

উপজেলা তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সরকারি খাসজমি দখল নেওয়ার কারণে কামাল খান অরফে (পালন) মিয়ার ছেলে আল মামুন, মৃত আব্দুল ওয়াসেক মিয়ার ছেলে  রঞ্জু মিয়া ও ইমান আলী নামের তিন জনের বিরুদ্ধে ১১ সদস্য স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।

ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বেহাত হচ্ছে ওই সব সরকারি খাসজমি। 

আর এ ঘটনায় উপজেলার দৌলতপুর গ্রামের   কালাম খান ও রুবেল সহ ১১ সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ গত( ১৯ নভেম্বর২০২৩

মদন উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনসহ বিভাগীয় কমিশনের কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন সরকারি খাসজমি  দখলদারদের বিরুদ্ধে।

অভিযোগে উল্লেখ করেন, উপজেলা তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর মৌজা ১ নং খতিয়ানের 
মূল্যবান খাস জমি এলাকার প্রকৃত ভূমিহীনরা না পেয়ে তা,পাচ্ছেন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা। আর ওই সব জমি দৌলতপুর গ্রামের  আশেপাশে থাকা জমির চেয়ে মূল্যবান উক্ত সরকারি খাস জমি।

অভিযোগ ও অনুসন্ধানে জানা যায় , তিয়শ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দৌলতপুর মৌজায় ১ নং খতিয়ানের ৯৮৬ দাগে ৫৮ শতাংশ জমি,১০৫৮ দাগে ২৫ শতাংশ জমি ১০৬০ দাগে ৫ শতাংশ জমি ৮১৮ দাগে ২৭ শতাংশ জমি, মোট এক একর ১৫ শতাংশ  সরকারি খাসজমি  রহিয়াছে।

দৌলতপুর গ্রামের কিছু সংখ্যক ধনী প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে উক্ত সরকারি খাসজমি।

নিয়মানুযায়ী ওই সব জমি প্রকৃত ভূমিহীনদের দেয়ার কথা থাকলেও  তা দখলে আছে সরকারি কর্মচারী, বিত্তবান ও প্রতিষ্ঠিত ধনীদের।
খোঁজ নিয়ে জানা যায়, খাস জমি বন্দোবস্ত আবেদনকারীর অধিকাংশদের রয়েছে পাকা বাড়ি সম্পদশালী প্রভাবশালী ব্যক্তি।  

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদের  একজন কামাল খান অরফে(পালন) মিয়ার ছেলে আল মামুন জানায়, সরকারি খাসজমি আমাদের বাড়ির পাশে থাকার কারণে আমরা দখলে নিয়েছি।

উপজেলা তিয়শ্রী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নায়েব (তহশীলদার)  সৈয়দ আশরাফুজ্জামান তিনি এ প্রতিনিধিকে জানান, আমি নতুন এসেছি পূর্বে কি হয়েছে তা আমি জানিনা, তবে সরকারি খাসজমি দখলদারদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে মদন উপজেলা সহকারী( কমিশনার) (ভূমি) এটিএম আরিফ তিনি জানান, 
সরকারি খাসজমি দখলদারদের বিরুদ্ধে এবং প্রভাবশালীদের বন্দোবস্ত না দেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম