শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

শত্রুতার জের, মদনে বিল-পুকুরে বিষ ঢেলে মাছ নিধন


আলী আজগর পনির (নেত্রকোনা প্রতিনিধি)
DhakaReport24.com || 2023-11-03 19:12:15
শত্রুতার জের, মদনে বিল-পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

নেত্রকোনার মদনে রাতের আধারে পুকুর ও বিলে  বিষ প্রয়োগ করে  অন্তত ৭ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।

গত বুধবার (১ নভেম্বর) দিবাগত  রাতের উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা পশ্চিম পাড়া গ্রামের রনি মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে পুকুর লিজ গ্রহণকারী কদমশ্রী মনিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা মোঃ চঞ্চল মিয়ার ( ৫০) এর ছেলে রনি মিয়া (৩০) বাদী হয়ে অজ্ঞাতনাম ৪/৫ কে আসামি করে  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মিয়ার বিলে পরিকল্পিতভাবে কে বা কারা রাতের আধারে কিছুদিন পূর্বেও  বিশেষ বিষ প্রয়োগ করে কেবা কারা। তবে পানি বেশি থাকায় ও চলমান পানি থাকায় মাছের তেমন কোনো ক্ষতি হয়নি।

পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে পরিচর্যা করে আসছিল কৃষক রনি মিয়া।

গ্রামবাসী এও জানায় বিলে বিষ দিয়ে মাছ তেমন কোন গতি না হওয়ায়,  পরিকল্পিতভাবে পুকুরের  বিষ প্রয়োগ করে এত বড় সর্বনাশটা করেছে রনির।

পুকুর লিজ গ্রহণকারী  রনি মিয়া বলেন, কিছুদিন পূর্বে আমার বিলে বিষ প্রয়োগ করে, তখন পানি চলমান ছিল, মাছ মারা যায়নি, তবে মাছ সব  চলে গেছে।

রনি মিয়া এও জানায়, প্রতিদিন সকাল বেলায় পুকুরে মাছের খাবার দেই প্রতিদিনের ন্যায়। বৃহস্পতিবার  সকালে  গিয়ে দেখি, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। মাছ ধরে দেখি বিষের গন্ধ   লাগছে।

পুকুরটিতে বুধবারে দিবাগত রাতে কেবা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার প্রায় ৭ লক্ষ টাকার মাছ মেরে ক্ষতি সাধন করেছে, আমি থানায় অভিযোগ দায়ের করেছি। 

এ ব্যাপারে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন,পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে  লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম