নেত্রকোনার কেন্দুুয়ায় প্রতিপক্ষের উপর্যুপরি কিলঘুষি-আঘাতে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। নিহত মস্তুরা আক্তার উপজেলার পাঁচহার বড় বাড়ি পশ্চিম পাড়া গ্রামের নুরুদ্দিনের স্ত্রী।
শনিবার বিকাল ৪ টার দিকে (কেন্দুয়া উপজেলার পাঁচহার) নিহতের বাড়ির পিছনে এ ঘটনাটি পেচনে ঘটেছে। ঝগড়ার সময় প্রতিপক্ষের সাথে হাতাহাতির একপর্যায়ে উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন।
নিহতের পরিবারের বরাত দিয়ে কেন্দুুয়া থানার ইন্সিপেক্টর তদন্ত আশরাফুল আলম জানান, নিহতের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে প্রতিবেশি আঙ্গুর ও লিটন গংদের সাথে বিরোধ চলে আসছিল।
শনিবার ( ১৬ সেপ্টেম্বর) ওই বিরোধপূর্ণ জমিতে নিহতের ছেলে গরু বাঁধতে গেলে প্রতিপক্ষ আঙ্গুর গংদের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হলে মস্তুরা আক্তার কিলঘুষিতে আহত হয়।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে মাথায় পানি ঢালে ও স্থানীয় চিকিৎসা প্রদান করে। পরে তাকে করে কেন্দুুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম